দিঘীর বিয়েতে সবাইকে আমন্ত্রণ: তিশা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ৯ জুলাই ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কদিন ধরে সামাজিক মাধ্যমে প্রার্থনা ফারদিন দীঘির বিয়ে নিয়ে হইচই। এবার তা উস্কে দিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সোশ্যাল মিডিয়ায় দীঘির বিয়ের দাওয়াত দিলেন তিশা।
নিজের ফেসবুকে ওটিটি মাধ্যম চরকির প্রাকশ করা ভিডিও শেয়ার করেছেন তিশা। ওই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘কী আসছে? কবে আসছে? যা-ই আসুক যখনই আসুক! আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।’সুর মিলিয়ে তিশা লিখেছেন, দিঘীর বিয়েতে সবাইকে আমন্ত্রণ!
কয়েকদিন আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন দীঘি। সেখানে দেখা যায় একটি বিয়ের কার্ড। যার একাংশে শোভা পাচ্ছে দীঘির একটি ছবি। লেহেঙ্গা পরে হাসছেন অভিনেত্রী। অনামিকায় শোভা পাচ্ছে এনগেজমেন্ট রিং! ক্যাপশনে লিখেছিলেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
তা দেখে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় নেটাগরিকদের মধ্যে। তবে কি বিয়ে করছেন দীঘি? নিজেদের মধ্যে ফিসফাস করছিলেন তারা। আবার অনেকের মতে বিষয়টি গভীরভাবে নেওয়ার কিছু নেই। এটি নতুন কোনো কাজের প্রচারণা কৌশল ছাড়া কিছু নয়।
এরপর নিজের ফেসবুকে বিয়ের কার্ডের রহস্য ফাঁস করেন গতকাল শনিবার দিবাগত রাতে। একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।’
এদিকে গতকাল রোববার বিষয়টি একেবারে খোলাসা করেছে চরকি। নিজেদের ফেসবুকে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে তারা জানিয়েছে, এটি মূলত একটি ওয়েব সিনেমার প্রচারণা। সিনেমাটির নাম ৩৬২৪৩৬। পরিচালনা করেছেন রিয়ায়াজুর রহমান। এতে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে। এটা স্পষ্ট যে, ছবিটির প্রচারণায় অংশ নিতেই তিশা সবাইকে দীঘির বিয়ের দাওয়াত দিলেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











